কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থীশিবির ও আল-শিফা হাসপাতালের আশপাশে হামলা চালায়। কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল-বালাহ এলাকার পূর্বাংশে।

মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে। ইসরায়েল ব্যাপক শক্তি দিয়ে জবাব দেবে।

এরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় ‘শক্তিশালী হামলা’ চালানোর নির্দেশ দেন। তার দপ্তরের বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের আগ্রাসনের জবাব দিতে অবিলম্বে শক্তিশালী হামলা শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর পরও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X