কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ সিরিয়ার গ্রামে ইসরায়েলি অভিযানে নিহত ১৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় বেইত জিন গ্রামে ইসরায়েলি সেনা অভিযানে ১৩ জন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ অভিযানকে ‘অপরাধমূলক হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে।

ইসরায়েল বলছে, তাদের সেনারা সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে অভিযান চালিয়েছে। হামলায় ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে, এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের মতে, অভিযানে জামা’আ ইসলামিয়ার সন্দেহভাজন সদস্যদের ধরার চেষ্টা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, গ্রামে কোনো সন্ত্রাসী নেই এবং তারা শান্তিপূর্ণ মানুষ। প্রথমে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে, এরপর তারা নিজেদের রক্ষা করতে প্রতিরোধ গড়ে তুলেছেন। হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোকও নিহত হয়েছেন, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেককে গ্রাম ত্যাগ করতে হয়েছে।

জাতিসংঘের সিরিয়া বিষয়ক সহকারী বিশেষ দূত নাজাত রোচদি এ অভিযানকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন, এটি অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X