কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের যে সমাধান দিলেন পোপ লিও

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ। ছবি : সংগৃহীত
খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ। ছবি : সংগৃহীত

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও চতুর্দশ বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘ দশকের সংঘাতের একমাত্র ন্যায্য সমাধান হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা। রোববার (৩০ নভেম্বর) তুরস্ক থেকে লেবাননে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোপ লিও বলেন, আমরা সবাই জানি— এ মুহূর্তে ইসরায়েল এ সমাধান মেনে নিচ্ছে না। তবে আমরা এটাকেই একমাত্র কার্যকর সমাধান হিসেবে দেখি।

ইতালীয় ভাষায় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা ইসরায়েলের বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী একটি কণ্ঠ হতে চাই, যাতে সবার জন্য ন্যায়সঙ্গত সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়।

রয়টার্স জানিয়েছে, প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ক্যাথলিকের ধর্মীয় নেতা হিসেবে গত মে মাসে নির্বাচিত হওয়ার পর এটি ছিল প্রথম বিদেশ সফর। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত তুরস্কে অবস্থান করেন পোপ লিও। লেবাননে ফেরার পথে আট মিনিটের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি তুরস্ক সফর, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন।

তিনি জানান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং উভয় সংঘাত নিরসনে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পোপ আরও সতর্ক করে বলেন, বিশ্বজুড়ে অস্বাভাবিক সংখ্যক রক্তক্ষয়ী সংঘাত মানবতার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে। ধর্মের নামে সহিংসতা তিনি আবারও নিন্দা করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X