কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করার পর এবার নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ এপ্রিল) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ যিশু খ্রিস্টের মতো করে উপস্থাপন করা এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিটিতে দেখা যায়, সাদা পোশাক পরা ট্রাম্প একজন ব্যক্তিকে সুস্থ করে তুলছেন এবং তার আশেপাশে রয়েছে উজ্জ্বল আকাশ, মার্কিন পতাকা, ঈগল ও সামরিক প্রতীক।

পররাষ্ট্রনীতি এবং ইরানে চলমান যুদ্ধ বিষয়ে পোপের মতামতের সমালোচনা করে কয়েকটি মন্তব্যের পর এই পোস্টটি শেয়ার করেন ট্রাম্প।

এদিকে সামাজিক মাধ্যম এক্স-এ মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার মাইকেল নোলস ট্রাম্পের এআই ছবিটি নিয়ে মন্তব্য করে বলেন, ধরে নিচ্ছি কেউ ইতোমধ্যে তাকে বলেছে যে, তিনি যিশু রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু আধ্যাত্মিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই প্রেসিডেন্টের উচিত ছবিটি মুছে ফেলা, উদ্দেশ্য যাই হোক না কেন।

এর আগেও ট্রাম্প ধর্মীয় নেতাদের সমালোচনা করেছেন এবং নিজের ধর্মীয় ভাবমূর্তি নিয়েও সমালোচনার মুখে পড়েছেন।

২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল প্রচার করেন, যেখানে ধর্মীয় গ্রন্থের পাশাপাশি মার্কিন সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছিল। ওই প্রকাশনা থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়, বিভিন্ন প্রতিবেদনে মিলিয়ন ডলার বিক্রির কথাও বলা হয়েছে।

মার্কিন এই প্রেসিডেন্টের সঙ্গে ভ্যাটিকানের সম্পর্কের টানাপড়েনও নতুন কিছু নয়। ট্রাম্পের সঙ্গে পোপ লিও’র পূর্বসূরি পোপ ফ্রান্সিসের সম্পর্কও খুব বেশি ভালো ছিল না। ২০১৬ সালে নির্বাচনের সময় পোপ ফ্রান্সিস ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে ইঙ্গিত দেন যে তিনি খ্রিস্টান নন। এর জবাবে ট্রাম্প পোপ ফ্রান্সিসকে লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন।

উল্লেখ্য, গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পোপের দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর। আমরা এমন একজন পোপ চাই না, যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে নরম অবস্থান নেন। তিনি আরও যোগ করেন, আমি পোপ লিওর ভক্ত নই।

সাম্প্রতিক পোপের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই মন্তব্য করেন তিনি। পোপ লিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেন এবং ট্রাম্পের কিছু বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।

বিশেষ করে, যুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পের একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে মন্তব্যের পর পোপের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।

সূত্র : স্কাই নিউজ

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X