বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের শঙ্কা

ইরানের শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
ইরানের শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইরানের রাজধানীর পশ্চিমে জেনাত বাজজেরের একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টিভিকে তেহরানের অগ্নিনির্বাপণ বিভাগের একজন মুখপাত্র বলেন, তেহরানের পশ্চিমে জেনাত আবাদ এলাকার একটি শপিং সেন্টারে আগুন লেগেছে। সেখানে অনেকগুলো দোকানপাট ছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি যে তেহরানের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

কালবেলা/আইএইচ/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X