কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের নাগরিকদের জন্য টিপিএস সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

ইয়েমেনের নাগরিকদের জন্য টিপিএস সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইয়েমেনের নাগরিকদের জন্য থাকা অস্থায়ী সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা দেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিসটি নোয়েম।

সরকার জানায়, ইয়েমেন এখন আর টিপিএসের আইনি শর্ত পূরণ করছে না। তাই এ সুবিধা চালু রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

টিপিএস সুবিধার আওতায় থাকা ইয়েমেনি নাগরিকদের মধ্যে যাদের যুক্তরাষ্ট্রে থাকার অন্য কোনো বৈধ ভিত্তি নেই, তাদের স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য ৬০ দিনের সময় দেওয়া হবে। তবে এতে ঠিক কতজন প্রভাবিত হবেন, তা এখনো পরিষ্কার নয়।

টিপিএস কর্মসূচি সাধারণত যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ সংকটে থাকা দেশের নাগরিকদের জন্য দেওয়া হয়। এতে তারা যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি পান এবং বহিষ্কার থেকে সুরক্ষা পান।

ইয়েমেন প্রথম ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর এই সুবিধা পায় এবং পরে কয়েক দফা তা নবায়ন করা হয়েছিল।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যারা দেশ ছাড়বেন তারা যুক্তরাষ্ট্র কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের সিবিপি হোম অ্যাপ ব্যবহার করতে পারবেন। এতে বিনামূল্যে বিমান টিকিট, ২ হাজার ৬০০ ডলারের প্রস্থান বোনাস ও ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর যেসব ইয়েমেনি নাগরিকের বৈধ কাগজপত্র থাকবে না, তাদের আটক ও বহিষ্কারের ক্ষমতা পাবে যুক্তরাষ্ট্র সরকার।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X