কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের চাঁদ দেখা নিয়ে দুঃসংবাদ জ্যোতির্বিজ্ঞানীদের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রমজানের চাঁদ দেখা নিয়ে দুঃসংবাদ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখার চেষ্টা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, সেদিন দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ পর্যবেক্ষণ করা চোখের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে সাময়িক বা স্থায়ী দৃষ্টিহানির আশঙ্কা রয়েছে। কারণ ওই দিন চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে এবং একই দিনে সূর্যগ্রহণও ঘটবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানিয়েছে, সনদপ্রাপ্ত সোলার ফিল্টার ছাড়া সরাসরি সূর্যের দিকে টেলিস্কোপ বা দূরবীন তাক করা অত্যন্ত বিপজ্জনক। সূর্যের খুব কাছাকাছি কোনো জ্যোতিষ্ক পর্যবেক্ষণের চেষ্টা করলে চোখ ও যন্ত্রপাতি উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে।

তারা জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের সময় রিয়াদে চাঁদ ও সূর্যের মধ্যকার কৌণিক দূরত্ব হবে মাত্র এক ডিগ্রি। দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের অপারেশনস ম্যানেজার খাদিজা আল হারিরি বলেন, গ্রহণ দিনের আগেই ঘটবে, কিন্তু সূর্যাস্তের সময় যখন মানুষ চাঁদ দেখতে বের হন, তখনও চাঁদ সূর্যের খুব কাছেই থাকবে।

অ্যাঙ্গুলার সেপারেশন সূর্য ও চাঁদের ডিস্কের কেন্দ্রের মধ্যকার দূরত্ব নির্দেশ করে। ফলে ওই দিন চাঁদ থাকলেও তা সূর্যের ডিস্ক থেকে প্রায় অর্ধ ডিগ্রি দূরে থাকবে। এতে সূর্যাস্তের সময় চাঁদের দিকে টেলিস্কোপ তাক করলে সূর্যও দৃষ্টিসীমার ভেতরে বা খুব কাছাকাছি থাকবে। এর ফলে পর্যবেক্ষকের চোখের জন্য বড় ঝুঁকি তৈরি করবে।

আইএসি জানিয়েছে, সূর্য পুরোপুরি অস্ত যাওয়ার পর পর্যবেক্ষণ শুরু করলেও ততক্ষণে চাঁদের নিচের অংশও অস্ত যাবে, ফলে দেখার মতো কোনো দৃশ্যমান চাঁদ থাকবে না। তাই ১৭ ফেব্রুয়ারি সাধারণ মানুষের জন্য অপটিক্যাল যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখার চেষ্টা শুধু বিপজ্জনকই নয়, জ্যোতির্বৈজ্ঞানিকভাবেও বাস্তবসম্মত নয়।

এর আগে ওমান উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে আগেভাগেই রমজান শুরুর তারিখ ঘোষণা করে। একই যুক্তিতে আরও কয়েকটি দেশ ১৯ ফেব্রুয়ারিকে রমজানের প্রথম দিন হিসেবে ঘোষণা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X