কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতে প্রতারণা, নারীর করুণ পরিণতি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতে ২৪ লাখ দিরহাম প্রতারণার মামলায় দুজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আপিল বিভাগ নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে এ দণ্ডাদেশ দেন। খবর খালিজ টাইমসের।

মামলার নথি অনুযায়ী জানা যায়, এক উপসাগরীয় নাগরিকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী ও এক আরব পুরুষের বিরুদ্ধে মামলা হয়। প্রাথমিকভাবে নিম্ন আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে তাদের খালাস দেন।

তবে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জানায়, আসামিরা পরিকল্পিতভাবে ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করেছেন এবং উপস্থাপিত প্রমাণে তা স্পষ্টভাবে প্রতীয়মান।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত নারী নিজেকে আমিরাতের একজন প্রভাবশালী ব্যক্তির আত্মীয় দাবি করেন। নিজের পারিবারিক নামের মিল দেখিয়ে তিনি ওই সম্পর্কের ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি দাবি করেন, তার শত শত বিলিয়ন দিরহামের বিনিয়োগ রয়েছে এবং তিনি প্রভাবশালী ও সুপরিচিত ব্যবসায়ী, যিনি লাভজনক আর্থিক সুযোগ করে দিতে সক্ষম। তার এসব কথায় বিশ্বাস করে ভুক্তভোগী ২৪ লাখ দিরহাম অভিযুক্ত দুজনের কাছে হস্তান্তর করেন।

আদালতের রায়ে বলা হয়, আসামিরা প্রতারণামূলক কৌশল অবলম্বন করে অর্থ আত্মসাৎ করেছেন; এ মর্মে উপস্থাপিত প্রমাণ যথেষ্ট। প্রতারণা ও অসৎ উদ্দেশ্যের উপাদান স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে। পরে আদালত সর্বসম্মত সিদ্ধান্তে আগের খালাসের রায় বাতিল করে দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দেন।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X