কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে বসতে রাজি ইরান, তবে...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আন্তরিক পদক্ষেপ নেয়, তাহলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলমান আলোচনা শুধু পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ। তিনি জানান, ইরান প্রমাণ দিতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং এ জন্য আন্তর্জাতিক পরিদর্শন মেনে নিতে রাজি। এ ক্ষেত্রে পরমাণু সংস্থার নিয়মিত পরিদর্শনও গ্রহণ করতে পারে তেহরান।

তিনি আরও বলেন, উপসাগরীয় অঞ্চল ও আরব সাগরের কাছাকাছি এলাকায় ৪০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে এসব ঘাঁটি আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে জেনেভায় গেছেন। এর আগে ৬ ফেব্রুয়ারি ওমানে প্রথম দফার পরোক্ষ আলোচনা হয়েছিল, যা উভয় পক্ষই ইতিবাচক সূচনা বলে উল্লেখ করেছিল। ইরান বলছে, আলোচনা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়েই হবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের বিষয়ে আলোচনায় তারা রাজি নয়। তবে যুক্তরাষ্ট্র চায় সমৃদ্ধকরণ বন্ধ করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করার মতো বিস্তৃত শর্ত অন্তর্ভুক্ত হোক।

বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অবস্থান ভিন্ন থাকায় আসন্ন আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X