কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে আরব আমিরাতে বিভিন্ন পণ্যে ছাড়ের ছড়াছড়ি

বিশেষ ছাড়ের প্রস্তুতি চলছে। ছবি : সংগৃহীত
বিশেষ ছাড়ের প্রস্তুতি চলছে। ছবি : সংগৃহীত

আরব আমিরাতে রমজান মাসে বিশেষ ছাড়ে পণ্য বিক্রির আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পেইনে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। ছাড়ের আওতায় থাকবে ৭০০-রও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়, শারজাহ এক্সপো সেন্টারে আগামী ৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘রামাদান নাইটস ২০২৬’-এর ৪৩তম আসর। আয়োজকরা জানিয়েছেন, এটি শারজাহ রমজান ফেস্টিভালের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে।

প্রায় ১৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে ১ লাখ ৫০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে। ২১০টির বেশি প্রদর্শক অংশ নেবেন, যারা ৭০০-রও বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য উপস্থাপন করবেন। বিভিন্ন পণ্যে ৭৫ শতাংশের বেশি মূল্যছাড় ও বিশেষ অফার থাকবে।

আয়োজকদের মতে, সর্বশেষ বৈশ্বিক প্রবণতা অনুসরণ করে প্রদর্শনীটি সাজানো হয়েছে, যাতে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবারগুলো এক ছাদের নিচে কেনাকাটার সুযোগ পান। এখানে ফ্যাশন, কসমেটিকস, সুগন্ধি, ইলেকট্রনিক্স, গৃহসজ্জা সামগ্রী, ক্রীড়া উপকরণ, খাদ্যপণ্য, গয়না ও শিশুদের খেলনাসহ নানা ধরনের পণ্য পাওয়া যাবে।

প্রদর্শনী চলাকালে র‍্যাফেল ড্র, প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কারের আয়োজন থাকবে। এ বছর খুচরা বিক্রয় বিভাগের পরিসর বাড়ানো হয়েছে এবং স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা প্যাভিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে, যাতে তারা প্রতিষ্ঠিত বৈশ্বিক ব্র্যান্ডগুলোর পাশাপাশি নিজেদের উদ্ভাবনী পণ্য প্রদর্শনের সুযোগ পান।

এক্সপো সেন্টার শারজাহর সিইও সাইফ মোহাম্মদ আল মিডফা বলেন, রমজান মাসে এ প্রদর্শনী শারজাহর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটি খুচরা বাজার ও অভ্যন্তরীণ পর্যটনকে চাঙা করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় ভোক্তা বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি করে।

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। ঈদের ছুটির সময় এটি বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X