কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন রণতরীরর বহর। ছবি: সংগৃহীত
মার্কিন রণতরীরর বহর। ছবি: সংগৃহীত

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রণতরীকে নিশানা করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া গয়েছে।

রোববার (০১ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি জানিয়েছে,মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়। বার্তা সংস্থা তাসনিম আইআরজিসির জনসংযোগ শাখার বরাতে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস ৪ এর আওতায় এ অভিযান চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীটিতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। মার্কিন কর্তৃপক্ষও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে মধ্যপ্রাচ্যে ৪ দেশে নাগরিকদের জরুরি বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের নিরাপদে আশ্রয়ের অনুরোধ জানিয়েছে। রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, এখন থেকে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, যদি আপনি এই দেশগুলোর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক হন, তবে আপনাকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। এছাড়া আপনার অবস্থান নিবন্ধন করতে হবে।

এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হা-কিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা তাদের ভাষায় হবে ‘পরপর আঘাত’। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১০

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১১

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

১৩

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

১৪

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

১৫

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১৬

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১৭

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১৮

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৯

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

২০
X