কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১১:১৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি দেখে উদ্বিগ্ন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

শনিবার দক্ষিণাঞ্চলের আরাদ শহরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

দক্ষিণ ইসরায়েলের আরেক শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। শহরটি একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘খুব কঠিন এক সন্ধ্যা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি দেশজুড়ে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘সব ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

তথ্যসূত্র : বিবিসি

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X