কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, সম্প্রচারকেন্দ্র ও হাসপাতালে হামলা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ছবি : রয়টার্স
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ছবি : রয়টার্স

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণ ও বিমান হামলার ঘটনা ঘটেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে। পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

চলমান এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এর ফলে ইরানের একাধিক শহরে সংঘাত ছড়িয়ে পড়েছে।

বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে একটি রাষ্ট্রীয় রেডিও সম্প্রচারকেন্দ্রে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) জানিয়েছে, পারস্য উপসাগরীয় সম্প্রচার কেন্দ্রের একটি এএম ট্রান্সমিটার লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে একজন নিরাপত্তাকর্মী নিহত এবং আরেকজন আহত হন।

এছাড়া খোররামাবাদ ও উর্মিয়া শহরের আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে ইসফাহান, কারাজ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আহভাজে একটি হাসপাতাল হামলার শিকার হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ পর্যন্ত হামলায় অন্তত ১ হাজার ৫০০ জন নিহত হয়েছেন এবং ৮০ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে হাসপাতাল, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রেড ক্রিসেন্টের স্থাপনাও রয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের দিকেও ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অধিকৃত পশ্চিম তীরের হেবরন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখা গেছে। উপকূলীয় শহর নেতানিয়ার আকাশেও রকেট বিস্ফোরণের আলোকচ্ছটা দেখা গেছে।

তথ্যসূত্র : আল জাজিরা, এএফপি, দ্য গার্ডিয়ান

কালবেলা/পিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X