কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি ‘কোবরা’ বৈঠকের ডাক দিলেন কিয়ার স্টারমার

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার । ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার । ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সরকার জানিয়েছে, সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি অংশ নেবেন।

ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালি ইস্যুতে দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এতে বৈশ্বিক বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরিস্থিতি নিয়ে উদ্বেগের সঙ্গে নজর রাখছে যুক্তরাজ্য। আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং আর্থিক চাপের কারণে দেশটির সরকারি বন্ডের বাজারেও চাপ তৈরি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের মতে, ‘কোবরা’ নামে এ বৈঠকে সাধারণ জনগণ ও ব্যবসার ওপর সম্ভাব্য প্রভাব, জ্বালানি নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।

এতে পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ও জ্বালানিমন্ত্রী এড মিলিব্যান্ডও উপস্থিত থাকবেন।

অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস বলেছেন, পরিস্থিতির প্রভাব এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে সাধারণ মানুষের জন্য বড় ধরনের সহায়তা প্যাকেজ না দিলেও লক্ষ্যভিত্তিক কিছু সহায়তার বিষয় বিবেচনায় রয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X