শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র হামলার খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বিষয়টি যৌথভাবে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে আরাগচি শত্রুদের ‘ভুয়া অপারেশন’ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যেকোনো সম্ভাব্য দাবি যাচাই করতে যৌথ প্রযুক্তিগত সহযোগিতার জন্য ইরান প্রস্তুত।

এর আগে সোমবার, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে তুরস্কে চার দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এরমধ্যে চতুর্থ দফার হামলা ন্যাটো বাহিনী আটকে দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এককিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চলের ইস্পাহানে এটি ভূপাতিত করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইস্পাহান শহরের আকাশে একটি মার্কিন তৈরি এমকিউ-৯ ড্রোন এবং পারস্য উপসাগরের কাসেম দ্বীপের ওপর একটি লুকাস ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, ভোরের দিকে ইসফাহানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সফলভাবে একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে। এটি মার্কিন-ইসরায়েলি বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। এটি একটি দীর্ঘ সময় নজরদারি চালানোর সক্ষমতাসম্পন্ন মানববিহীন আকাশযান।

অন্যদিকে ইউরোপে জ্বালানি সংকট দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন বলেন, চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি অস্থিরতা দেখা দিতে পারে। তিনি ইউরোপীয় দেশগুলোর সরকারকে সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি মন্ত্রীরা। সেখানে চলমান সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

জর্গেনসেন বলেন, বর্তমানে ইউরোপের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X