কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৯৮তম ধাপে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, কুয়েতে আল-আদিরি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখানে মার্কিন সেনাদের উপস্থিতি ও হেলিকপ্টার মোতায়েনের অবকাঠামো ছিল। এছাড়া বাগদাদ ও উত্তর ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, উত্তর ইরাকে ইরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীর পাঁচটি অবস্থানে আঘাত হানা হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে একটি ইসরায়েলি-সম্পৃক্ত ড্রোন উৎপাদন কেন্দ্রেও হামলার দাবি করা হয়েছে।

ইসরায়েলের তেল আবিব, হাইফা, বেয়ার শেবা ও পেতাহ টিকভাসহ বিভিন্ন স্থানে অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথাও জানায় আইআরজিসি।

এছাড়া ইরান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসফাহান ও লোরেস্তান অঞ্চলে একাধিক ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে একটি এমকিউ-৯ ড্রোনও রয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার কথাও বলা হয়েছে। একই সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপোলির ওপর হামলার দাবি করে জানানো হয়েছে, সেটিকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি ও উপসাগরীয় জলসীমায় সব ধরনের নৌচলাচল তারা নজরদারিতে রেখেছে এবং যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১০

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১১

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১২

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৩

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৫

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৭

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৮

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৯

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

২০
X