কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

চুক্তি হলেও ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি কমাচ্ছে না; বরং জাহাজ, যুদ্ধবিমান ও সেনা সদস্যদের ইরানের আশপাশেই মোতায়েন রাখা হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, চুক্তির সব শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান শর্ত মানতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও বড় আকারে সামরিক অভিযান শুরু করবে।

এদিকে ইরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া অযৌক্তিক।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান এই কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

ট্রাম্প আরও দাবি করেন, চুক্তির অংশ হিসেবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখা হবে।

বর্তমানে যুদ্ধবিরতি চললেও দুই পক্ষের অবস্থানে বড় ধরনের পার্থক্য থাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

সূত্র: রয়টার্স

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X