কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আল-আকসায় ১৯৬৭ সালের পর সর্বোচ্চ পশু বলির চেষ্টা ইহুদিদের

পশু বলির চেষ্টায় ইহুদিরা। পুরোনো ছবি
পশু বলির চেষ্টায় ইহুদিরা। পুরোনো ছবি

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের পশু বলি দেওয়ার চেষ্টা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। চলতি বছরের এক উৎসব উপলক্ষে তারা এ চেষ্টা চালান। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্যালেস্টাইন অথরিটির জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, এ বছর অন্তত সাতবার আল-আকসা প্রাঙ্গণে পশু বলি দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা ১৯৬৭ সালে অঞ্চলটি দখল করার পর থেকে সর্বোচ্চ।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ টানা ৪০ দিন ধরে আল-আকসা প্রাঙ্গণ বন্ধ রাখে। পরে বৃহস্পতিবার ভোরে পুনরায় খুলে দেওয়া হলে মুসল্লিরা সেখানে ভিড় করেন।

ইসরায়েলি বাহিনী এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে জরুরি অবস্থা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে। ইরান যুদ্ধের কারণেই ওই পরিস্থিতি হয়েছে বলে দাবি দখলদারদের।

এই সময়টিকে কাজে লাগিয়ে কট্টরপন্থী ‘টেম্পল মাউন্ট’ গোষ্ঠীগুলো (যারা আল-আকসাকে এ নামেই উল্লেখ করে) সেখানে ধর্মীয় আচার হিসেবে পশু বলি দেওয়ার চেষ্টা চালায়। অন্তত দুইবার তারা পশু (ছাগল বা ভেড়া) নিয়ে পুরোনো শহরের প্রবেশপথ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ১ এপ্রিল অন্তত ১৪ জন ইহুদি উপাসককে এ ধরনের চেষ্টা করার সময় আটক করা হয়।

এ ধরনের ঘটনা আল-আকসা প্রাঙ্গণের দীর্ঘদিনের স্থিতাবস্থা নীতিকে হুমকির মুখে ফেলতে পারে এবং অঞ্চলটিতে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। তবে ইসরায়েলি বাহিনী বলছে, তারা এ ধরনের আচার রোধে কোনো পক্ষপাত করছে না। শান্তিবস্থা রক্ষায় বাহিনী কাজ করছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১০

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১১

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১২

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৩

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৪

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৫

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৬

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৭

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৮

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

২০
X