কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের যোদ্ধারা যেখানে আছে সেখানেই হামলার হুমকি নেতানিয়াহুর

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

কোনো ধরনের আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বরং, নতুন করে হুমকি দিয়ে বলেছেন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে।

বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, প্রয়োজনবোধে যে কোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল। ইসরায়েল সুনির্দিষ্টভাবে দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। যারা ইসরায়েলিদের বিরুদ্ধে কাজ করে, তাদের ধ্বংস করা হবে।

এক্স বার্তায় তিনি বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। তা না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চলবে।

এদিকে লেবাননে ইসরায়েলি হামলা মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এমনটি মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে। লেবাননে ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে।

আর লেবানন যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X