কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা মোজতবা খামেনির

আয়াতুল্লাহ খামেনি ও মোজতবা খামেনিকে নিয়ে করা একটি পোস্টার। ছবি: সংগৃহীত
আয়াতুল্লাহ খামেনি ও মোজতবা খামেনিকে নিয়ে করা একটি পোস্টার। ছবি: সংগৃহীত

ইসরায়েল-মার্কিন বাহিনীর হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। বাবার মৃত্যুর চল্লিশ দিন পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ বার্তা দিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোজতবা খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি বলেন, আমরা যুদ্ধ চাইনি এবং এখনও চাই না। কিন্তু কোনো অবস্থাতেই আমাদের বৈধ অধিকার ত্যাগ করব না।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বার্তাটি প্রকাশ করা হয় তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ৪০ দিন পূর্তিতে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর দিনেই এই ঘটনা ঘটে।

মোজতবা খামেনি তার বক্তব্যে ‘রেজিস্ট্যান্স ফ্রন্টের’ তথা প্রতিরোধ যোদ্ধাদের কথা উল্লেখ করেন। এটি মূলত ইরানপন্থি আঞ্চলিক শক্তিগুলোর জোট। এতে লেবাননের প্রেক্ষাপটও ইঙ্গিত করা হয়েছে, যেখানে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, জনগণকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন খামেনি। তিনি বলেন, জনগণের কণ্ঠস্বর আলোচনার ফলাফলে প্রভাব ফেলবে। তাই এখনো রাস্তায় উপস্থিত থাকা জরুরি।

খামেনি উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, তারা যেন ‘ভ্রান্ত প্রতিশ্রুতি’ থেকে সাবধান থাকে এবং পশ্চিমা শক্তিগুলোর প্রভাব থেকে দূরে থাকে। তিনি বলেন, আমরা আমাদের ওপর হামলাকারীদের শাস্তি ছাড়া ছেড়ে দেব না। প্রতিটি ক্ষয়ক্ষতি ও শহীদদের রক্তের জন্য ক্ষতিপূরণ দাবি করব।

পোস্টে তিনি বলেছেন, ‘ইসলাম এবং ইরানের শত্রুদের সেই ভয়াবহ অপরাধ, ইসলামী বিপ্লবের নেতা, ইসলামী উম্মাহ ও সত্যসন্ধানীদের নেতা এবং ইরানের শহীদ ও প্রতিরোধের সর্দার, মহান #খামেনেই-এর শাহাদাতের চল্লিশ দিন অতিবাহিত হয়েছে।’

কালবেলা/নূর/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X