বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

মাসুদ পেজেশকিয়ান ও মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
মাসুদ পেজেশকিয়ান ও মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে তার যোগাযোগ ও সমন্বয় দিন দিন আরও বাড়ছে এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে এ যোগাযোগ আরও জোরদার হওয়া প্রয়োজন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান বলেন, আমাদের প্রিয় সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগের মাত্রা প্রতিদিনই বাড়ছে এবং সরাসরি আলোচনার সুযোগ অধিকাংশে বৃদ্ধি পেয়েছে। সরকারের গৃহীত সমস্ত প্রশাসনিক ও কৌশলগত পদক্ষেপ তারই দেওয়া দিকনির্দেশনা এবং পরামর্শের ভিত্তিতে সুবিন্যস্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, তার দিকনির্দেশনায় দেশের সমস্যাগুলোর সমাধান করতে এই যোগাযোগ আরও বাড়ানো উচিত। আশা করছি তার প্রদত্ত পথনির্দেশনাকে পাথেয় করেই আমরা পূর্ণ শক্তি ও দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যাব।

তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্চ মাসে শুরু হওয়া যুদ্ধের পর নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে এখন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেননি। পডকাস্টার জাভাদ মোগুইয়ের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুদ্ধের শুরুতে ইসরায়েল যে নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছিল, সেই দুর্বলতা এখনো পুরোপুরি দূর হয়নি।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর প্রথম দিন বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।

এর আগে রয়টার্স এপ্রিল মাসে ৩টি সূত্রের বরাতে জানায়, ওই হামলায় মোজতবা খামেনি মুখ ও পায়ে গুরুতর আহত হয়েছিলেন।

এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি চলতি মাসে তার বাবার রাষ্ট্রীয় জানাজা ও গণশোকানুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।

মোজতবা খামেনির শারীরিক অবস্থা এবং যুদ্ধকালীন ইরানি নেতৃত্বে তার প্রভাব নিয়ে এখনো নানা জল্পনা রয়েছে। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সংক্ষিপ্ত মন্তব্য এ বিষয়ে নতুন কোনো স্পষ্ট তথ্য দেয়নি।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X