কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি চাইলে ইরানের অধিকার মানতে হবে : গালিবাফ

পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি করতে হলে ইরানের অধিকার স্বীকার করতে হবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো সমঝোতায় যেতে চায়, তাহলে ইরানের মৌলিক দাবিগুলো মেনে নেওয়া জরুরি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গালিবাফ জানান, ইরান সদিচ্ছা নিয়েই আলোচনায় অংশ নিচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনের ব্যর্থতার কারণেই এই অবিশ্বাস তৈরি হয়েছে। তবুও বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায় তেহরান।

শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে যুদ্ধবিরতি ও চলমান উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইরানি প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন গালিবাফ নিজেই। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা। বৈঠকের আগে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X