কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে।

পাকিস্তান সরকারের বরাতে বিবিসি জানিয়েছে, শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল চারটায় এই আলোচনা শুরু হয়। তবে বৈঠকটি কী ধরনের কাঠামো অনুসরণ করে অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।

সূত্রগুলো বলছে, প্রাথমিক পর্যায়ে পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান–প্রদান হবে। ইতিবাচক অগ্রগতি হলে পরবর্তীতে সরাসরি আলোচনাও হতে পারে।

এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও সরকারি সূত্রগুলো বিবিসিকে জানায়, পাকিস্তান কর্তৃপক্ষ ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ এপ্রিল ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত করছেন।

এ প্রেক্ষাপটে শাহবাজ শরিফ এক বার্তায় লেখেন, গভীর বিনয়ের সঙ্গে আমি আনন্দের সংবাদ জানাচ্ছি যে, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

এদিকে, আলোচনার জন্য একটি ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। এ প্রস্তাবের বিষয়গুলো মেনে নিলেই সরাসরি আলোচনায় বসবে বলে জানিয়েছিল ইরানি প্রতিনিধিদল।

ইতোমধ্যেই বিভিন্ন চুক্তি লঙ্ঘনের অভিযোগে দুই পক্ষ পরস্পরের দিকে আঙুল তুললেও, উভয় দেশের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনায় ইতিবাচক ফলের আশা প্রকাশ করেছেন। তবে শর্ত পূরণ না হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে উভয় পক্ষ।

কালবেলা/এএমএম/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১০

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১১

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১২

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৩

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৪

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৫

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৬

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৭

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৮

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

২০
X