কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তুখোড় তিন কূটনীতিকের নেতৃত্বে ইরানের ৭০ সদস্যের প্রতিনিধিদল

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনায় অংশ নিতে ৭০ সদস্যের শক্তিশালী প্রতিনিধিদল পাঠিয়েছে ইরান। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির তিন শীর্ষ কূটনীতিক।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠককে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে দেশটির শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, যাঁদের লক্ষ্য আলোচনার প্রতিটি কারিগরি ও কৌশলগত দিক নিশ্চিত করা।

ইরানের এই শক্তিশালী প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির প্রভাবশালী তিন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁরা হলেন—

মোহাম্মদ বাঘের গালিবাফ : ইরানের পার্লামেন্ট স্পিকার এবং দেশটির রাজনৈতিক ব্যবস্থার অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তি প্রতিনিধিদলের প্রধান হিসেবে আলোচনার সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন।

আব্বাস আরাগচি : ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে অতীতের বিভিন্ন পরমাণু আলোচনায় তাঁর রয়েছে দীর্ঘ ও গভীর অভিজ্ঞতা।

আলী বাঘেরি কানি : ইরানের একজন কট্টরপন্থী ও ঝানু কূটনীতিক। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া পরমাণু আলোচনাগুলোতে তিনি কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মূল আলোচকদের সহায়তার জন্য এই বহরে রয়েছেন আরও ২৬ জন বিশেষজ্ঞ সদস্য। তাঁরা মূলত অর্থনীতি, নিরাপত্তা এবং রাজনৈতিক খাতের টেকনিক্যাল বা কারিগরি কমিটিগুলোর অন্তর্ভুক্ত। আলোচনার টেবিলে প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য দিয়ে মূল নেতাদের সহায়তা করাই তাঁদের প্রধান কাজ।

সর্বশেষ খবর অনুযায়ী, সরাসরি আলোচনার টেবিলে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তান সরকারের সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে, ইসলামাবাদে বর্তমানে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের মধ্যে ‘ত্রিপক্ষীয় মুখোমুখি বৈঠক’ চলছে।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X