কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি দিয়ে কী পরিমাণ তেল বাজারে এলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি। সর্বশেষ তথ্যে জানা গেছে, এই পথ দিয়ে ৬ মিলিয়নের (৬০ লাখ) বেশি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারের উদ্দেশে পাঠানো হয়েছে।

ট্যাংকার ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ইরাকের প্রায় ২০ লাখ ব্যারেল এবং সৌদি আরবের প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর এই জলপথে জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়ছে। প্রথম দুই দিনে প্রায় ১২টি জাহাজ এই প্রণালি পার হয়েছে, যা সংকটের সময়ের তুলনায় কিছুটা উন্নতির ইঙ্গিত দেয়।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই পথ কার্যত বন্ধ হয়ে যায়, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়ে।

এই পরিস্থিতিতে ইরাকের তেল খাতেও বড় ধাক্কা লাগে। দেশটির দৈনিক উৎপাদন প্রায় ৩৫ লাখ ব্যারেল থেকে কমে ১৩ লাখ ব্যারেলে নেমে আসে। একইভাবে রপ্তানিও উল্লেখযোগ্যভাবে কমে যায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের অভিযোগ সঠিক নয় এবং তারা এই ধরনের কোনো মাইন স্থাপন করেনি।

হরমুজ প্রণালিতে তেল পরিবহন আবার শুরু হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে সাম্প্রতিক অগ্রগতি বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X