কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে রকেট হামলা করল লেবাননের যোদ্ধারা

পুরোনো ছবি
পুরোনো ছবি

লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফার ক্রায়োট উপকণ্ঠে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা হয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া কিছু রকেট আকাশেই প্রতিরোধ করা হয়েছে, আর বাকি রকেটগুলো খোলা এলাকায় আঘাত হানে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় আবু তামাম স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ভাই নিহত হন। এই হামলাকে গত অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে। বেইত লাহিয়ার পাশাপাশি গাজা সিটির টানেল স্ট্রিট এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত এক ফিলিস্তিনি পরে মারা যান।

এ ছাড়া মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক যান থেকে সালাহ আল-দিন সড়কের দিকে গুলি ছোড়া হলে অন্তত চারজন আহত হন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X