কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ বছর ধরে আল আকসায় আজান দেওয়া মুয়াজ্জিন মারা গেছেন

নাজি আল কাজ্জাজ। ছবি : সংগৃহীত
নাজি আল কাজ্জাজ। ছবি : সংগৃহীত

পবিত্র মসজিদ আল আকসার মুয়াজ্জিন শায়েখ নাজি আল কাজ্জাজ (৬৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৮ এপ্রিল) তিনি মারা যান। এরপর রোববার আল আকসা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার (১৯ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

নাজি আল কাজ্জাজ জেরুজালেমের বাব আল সিলসিলা এলাকায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি আল আকসার পরিবেশে বেড়ে ওঠেন।

১৯৭৮ সালে খুব অল্প বয়সেই তিনি মুয়াজ্জিন হিসেবে দায়িত্বপালন শুরু করেন। এটি ছিল তার পারিবারিক পেশা। জেরুজালেমের আল কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে আল আকসায় আজান দেওয়ার জন্য পরিচিত।

মিসরের ধর্মবিষয়কমন্ত্রী ওসামা আল আজহারি এক বিবৃতিতে শেখ আল কাজ্জাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, নাজি আল কাজ্জাজ আল আকসা মসজিদের সেবায় নিবেদিত একটি জীবন অতিবাহিত করেছেন। তার সুমধুর কণ্ঠ কয়েক দশক ধরে জেরুজালেমবাসী ও দর্শনার্থীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি আন্তরিকতা ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন। তিনি তার পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা আজানের ঐতিহ্যের ধারক ছিলেন। তার কণ্ঠ আল-আকসার পরিচয় ও চেতনার জীবন্ত প্রতীক হিসেবে বিবেচিত হতো।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X