কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌযান চলাচল বজায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপকালে এ কথা বলেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চীন ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হয় দুই দেশের প্রধানের মধ্যে। ফোনালাপে শি জিনপিং বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে চীন। পারস্পরিক সম্মান, সমতা ও লাভজনক নীতিতে সবসময় অটল চীন।

চলতি বছর চীন ও সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বের ১০ বছর পূর্তি হচ্ছে। শি জিনপিং বলেন, এ সুযোগে দুই দেশের মধ্যে কৌশলগত আস্থা আরও জোরদার করতে চায় চীন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে যোগাযোগ বাড়াতেও আগ্রহী তারা। চীন-আরব সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি উদাহরণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শি জিনপিং বলেন, চীন অবিলম্বে সর্বাত্মক যুদ্ধবিরতির আহ্বান জানায়। বিরোধ নিষ্পত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সমাধান খোঁজার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুধু আঞ্চলিক দেশগুলোরই নয় বরং আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পূর্ণ সমর্থন রয়েছে চীনের।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X