কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২,৪৯১

হামলার পুরোনো ছবি
হামলার পুরোনো ছবি

লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৯১ জনে। আহত হয়েছেন আরও ৭,৭১৯ জন। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে ধারাবাহিকভাবে হতাহতের সংখ্যা বাড়ছে।

চলমান এই সংঘাত অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, তবু কিছু অঞ্চলে নতুন করে হামলা খবর পাওয়া গেছে।

এদিকে লেবাননে হামলায় আহত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক সেনার মৃত্যু হয়েছে। তিনি ইন্দোনেশীয় বলে নিশ্চিত হওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে, তাদের এক সদস্য ইন্দোনেশিয়ার করপোরাল রিকো প্রামুদিয়া আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইউনিফিল জানায়, গত ২৯ মার্চ দক্ষিণ লেবাননের আদশিত আল কুসাইর এলাকায় তাদের একটি ঘাঁটিতে প্রজেক্টাইল আঘাত হানে। ওই হামলায় ঘটনাস্থলেই একজন শান্তিরক্ষী নিহত হন এবং করপোরাল প্রামুদিয়া গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংস্থাটি আরও জানায়, ওই হামলায় ব্যবহৃত প্রজেক্টাইলটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X