কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

গাজার আরও এলাকা দখল করে ইসরায়েলের নতুন মানচিত্র

মধ্যপ্রাচ্যের মানচিত্র নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের মানচিত্র নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী প্রকাশিত এ মানচিত্রে উপত্যকার আরও বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়া হয়েছে। প্রায় এক মাস আগে গোপনে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মানচিত্রে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির অবস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব অঞ্চলকে ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করে কমলা রেখা দিয়ে চিহ্নিত করা হয়েছে। ফলে এই সীমারেখা ইসরায়েলি সামরিক বাহিনী যে কোনো সময় পরিবর্তন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন করে দখল করা এই অঞ্চল গাজার মোট ভূখণ্ডের প্রায় ১১ শতাংশজুড়ে বিস্তৃত। এটি অক্টোবরের যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনারা যে অংশ দখলে রেখেছে, সেই ‘হলুদ রেখা’র বাইরের এলাকায় অবস্থিত। এর ফলে সব মিলিয়ে এই সীমারেখাগুলো গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ঘিরে ফেলেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, কমলা ও হলুদ রেখার মধ্যবর্তী অঞ্চলকে ‘নিয়ন্ত্রিত এলাকা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে হলে সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। তাদের দাবি, এই ব্যবস্থা মানবিক সহায়তা কার্যক্রম সহজ করতে নেওয়া হয়েছে এবং সাধারণ নাগরিকদের ওপর এর কোনো প্রভাব নেই।

তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, তারা এই অঞ্চলে অবস্থান করায় যে কোনো সময় হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। একই সঙ্গে ইসরায়েল এই এলাকাগুলো দীর্ঘমেয়াদে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

উপত্যকার নতুন মানচিত্র। ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রগুলো জানায়, যুদ্ধবিরতির পর থেকে হলুদ রেখার আশপাশে ইসরায়েলি হামলায় ৮০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ত্রাণ সংস্থার সঙ্গে যুক্ত কয়েকজন কর্মীও রয়েছেন। ইসরায়েলি বাহিনী এসব ঘটনায় সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে গুলি চালানোর কথা স্বীকার করেছে।

এদিকে গাজার বিভিন্ন এলাকায় অবস্থানরত বাস্তুচ্যুত মানুষেরা অভিযোগ করেছেন, সীমারেখা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রতিনিয়ত সীমার অবস্থান পরিবর্তন হওয়ায় তারা বুঝতে পারছেন না, কোন এলাকা নিরাপদ আর কোনটি ঝুঁকিপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মানচিত্র ইঙ্গিত দিচ্ছে যে গাজার অন্তত ৬৪ শতাংশ এলাকা এখন ইসরায়েলের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে প্রায় ২০ লাখ মানুষ খুব সীমিত একটি এলাকায় আটকে পড়েছেন, যেখানে বসবাস ও মানবিক পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১০

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১১

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১২

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৩

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৪

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৫

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৬

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৭

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৮

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৯

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

২০
X