কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী কথা হলো

হাকান ফিদানের সঙ্গে আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত
হাকান ফিদানের সঙ্গে আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

সূত্রগুলো জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতি এখনো সংবেদনশীল রয়েছে এবং এ নিয়ে বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় তেহরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনো যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ইসলামাবাদে শান্তি আলোচনা আয়োজনেও ভূমিকা রাখে পাকিস্তান।

যদিও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে, তবে সংঘাতের স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১০

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১১

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১২

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৩

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৪

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৫

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৬

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৭

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৮

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৯

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

২০
X