

কাজের সুযোগ দিচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগ জুনিয়র টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
বিভাগ: আফটার সেলস সার্ভিস (লিফট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস/এসএসসি। (অভিজ্ঞতাসম্পন্ন বাক্তিদের জন্য শিথিলযোগ্য)।
অন্যান্য যোগ্যতা: শিডিউল অনুযায়ী প্রতিটি লিফটের মান্থলি রুটিন সার্ভিস কমপ্লিট করা এবং সিআরএম সফটওয়্যারের মাধ্যমে কাস্টমার ফিডব্যাক নিশ্চিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, (উদ্দীপ্ত নবীন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে)।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: ১২,০০০-১৪,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, ডি/এ, মুনাফার অংশ, বছরে দুটি উৎসব বোনাস, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৬