কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৬:১১ পিএম
আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিকে মার্কিন জলদস্যুদের কবরস্থানে পরিণত করা হবে : ইরান

ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। ছবি : সংগৃহীত
ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। ছবি : সংগৃহীত

মার্কিন বাহিনীকে জলদস্যু আখ্যা দিয়ে হরমুজ প্রণালিকে তাদের জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও তেহরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি এক্সে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, বিশ্বে একমাত্র জলদস্যু হচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের কাছে বিমানবাহী রণতরী রয়েছে। জলদস্যুদের মোকাবিলায় আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কম নয়।

তিনি আরও বলেন, প্রস্তুত থাকুন হরমুজ প্রণালিকে আপনাদের বিমানবাহী রণতরী ও বাহিনীর কবরস্থানে পরিণত করা হবে। যেমন গত মাসে ইসফাহানে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ পড়ে ছিল। তিনি এ সময় গত মাসে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

সূত্র : আল-জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

নতুন ভিসানীতির অনুমোদন

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

১০

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

১১

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

১২

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

১৩

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

১৪

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

১৬

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

১৭

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

১৮

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

১৯

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

২০
X