কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : ০৪ মে ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজে প্রবেশ করলেই মার্কিনিদের ওপর হামলার হুঁশিয়ারি দিল ইরান

হরমুজ প্রণালিতে টহল দিচ্ছে ইরানের নৌ-বাহিনী। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে টহল দিচ্ছে ইরানের নৌ-বাহিনী। ছবি : সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করে, তাহলে তারা হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনতে একটি সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর জবাবে এই হুমকি দিল ইরান।

ইরানের কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী যদি এই প্রণালির কাছে আসতে বা এতে প্রবেশ করতে চায়, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে। বিশেষ করে আগ্রাসী মার্কিন বাহিনী সেই চেষ্টা চালালে সেনাবাহিনী তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

ইরানের মেজর জেনারেল আলি আব্দুল্লাহ বলেন, ইরান বারবার বলে আসছে যে এই প্রণালি ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এর মধ্য দিয়ে নিরাপদে চলাচল করতে হলে সব পরিস্থিতিতেই তাদের সঙ্গে সমন্বয় করতে হবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টির বেশি স্থল ও সামুদ্রিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনাসদস্য অংশ নেবে।

অভিযান চলাকালে কেউ কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টির চেষ্টা করলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সামাজিক মাধ্যমের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করছেন। ওই আলোচনা সকলের জন্য খুব ইতিবাচক কিছু বয়ে আনতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

সূত্র : সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X