শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে আগামী ২৭ মে। খবর দেশটির গণমাধ্যম গালফ নিউজের।

বুধবার (৬ মে) এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য।

ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাত সময় রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তার ভাষ্যমতে, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং দিগন্তের প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। অনুকূল আবহাওয়ায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই হিসাব অনুযায়ী, ১৮ মে হতে পারে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে, আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এই তারিখগুলো কেবল বৈজ্ঞানিক পূর্বাভাস। আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১২

রিজার্ভ আরও বাড়ল

১৩

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৪

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৫

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৬

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৭

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৮

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৯

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

২০
X