কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় লেবাননে নিহত ৩১

লেবাননের একটি এলাকায় ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত
লেবাননের একটি এলাকায় ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন।

শনিবার (০৯ মে) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২ মার্চ ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে আবার সংঘর্ষ শুরু হওয়ার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি।

নিহতদের মধ্যে টাইর জেলার তুরা শহরে চালানো দুটি বিমান হামলায় পাঁচজন প্রাণ হারান। এ সময় সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক নিখোঁজ মেয়েকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। এ ছাড়া হাসবাইয়া জেলার কাফারশৌবা ও কাফারহামামের মাঝামাঝি একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় এক সিভিল ডিফেন্স কর্মী নিহত হন।

বিন্ত জবেইল ও নাবাতিয়েহ জেলাতেও আরও কয়েকটি হামলা হয়েছে। এতে অনেক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আস-সুলতানিয়াহ এলাকায় চারজন নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং দক্ষিণ লেবাননে চলমান আক্রমণের প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। এর জবাবে উত্তর ইসরায়েলের নাহারিয়ার দক্ষিণে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কয়েক ঘণ্টা পর আরেকটি সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলার দাবিও করে গোষ্ঠীটি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এ বিরতি পরে ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়। তবে এরপরও লেবাননে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X