বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি অভিযানের পুরোনো ছবি
ইসরায়েলি অভিযানের পুরোনো ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরের বিরজেইত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মার্কিন নাগরিক ২০ বছর বয়সী সামা সাফিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার তাকে ধরে নিয়ে যায় দখলদাররা। এ ঘটনায় তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভ্যান হোলেন বলেন, মঙ্গলবার ভোর ৩টার দিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সামা সাফির বাড়িতে অভিযান চালিয়ে তাকে কোনো ব্যাখ্যা ছাড়াই আটক করে নিয়ে যায়।

সিনেটরের ভাষ্য অনুযায়ী, আটক হওয়ার সময় সামা নিজেকে মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দিলেও নিরাপত্তা বাহিনী তা আমলে নেয়নি। তিনি আরও জানান, সাফির একটি চিকিৎসাজনিত সমস্যা রয়েছে এবং নিয়মিত চিকিৎসার প্রয়োজন।

অন্যদিকে, আইডিএফ জানিয়েছে, আটক চার নারী শিক্ষার্থী সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া এবং সন্ত্রাস-সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সাফি ছিলেন।

তবে সিনেটর ভ্যান হোলেন দাবি করেছেন, সামা সাফিকে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। তার পরিবার কিংবা ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসকেও জানানো হয়নি তিনি কোথায় আছেন বা কেন তাকে আটক করা হয়েছে।

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন মার্কিন নাগরিক হিসেবে সামা সাফির দ্রুত মুক্তি নিশ্চিত করতে হবে।

ভ্যান হোলেন আরও অভিযোগ করেন, অতীতেও মার্কিন নাগরিকরা ইসরায়েলি বসতি স্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিত হয়নি।

তিনি বলেন, মার্কিন করদাতাদের অর্থ গ্রহণ করার পরও মার্কিন নাগরিকদের সঙ্গে এমন আচরণ করা ইসরায়েল সরকারের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।

ঘটনাটি নিয়ে মানবাধিকার কর্মীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এবং আটক শিক্ষার্থীদের আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X