কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৫:২০ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ইসরায়েলিদের সঙ্গে ছবি তোলেনি লেবাননের প্রতিনিধিরা

টহলরত লেবাননের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
টহলরত লেবাননের সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৈঠকের সময় ইসরায়েলি প্রতিনিধিদলের সঙ্গে স্মারক ছবি তুলতে অস্বীকৃতি জানিয়েছে লেবাননের একটি সামরিক প্রতিনিধিদল।

লেবাননের একটি সামরিক সূত্র স্থানীয় সংবাদমাধ্যম এলবিসিআইকে জানিয়েছে, যুদ্ধে নিহত সেনাসদস্য এবং ঘরবাড়ি হারানো সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রটি জানায়, মার্চে ২ তারিখ থেকে শুরু হওয়া সর্বশেষ ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে ইসরায়েলের হামলায় লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর কয়েকজন সদস্যও রয়েছেন, যদিও দেশটির সেনাবাহিনী হিজবুল্লাহর পক্ষে যুদ্ধে অংশ নেয়নি।

সামরিক সূত্রের ভাষ্য, আলোচনার সফলতা স্মারক ছবিতে নয়, বরং অর্জিত ফলাফলের ওপর নির্ভর করে।

এপ্রিল থেকে ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে লেবানন। মঙ্গলবার নতুন দফার বৈঠক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা থেকে এই আলোচনা পৃথক রাখতে চায় বৈরুত।

সামরিক সূত্রটি আরও বলেছে, ইসরায়েলের ইচ্ছাকৃত হামলায় নিহত শহীদ সেনাদের রক্ত এখনো শুকায়নি। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে লেবাননের জনগণের অনুভূতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো এবং দেশ রক্ষায় আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।

সূত্র : আলজাজিরা ও নাহারনেট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১০

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১১

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১২

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১৩

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৪

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৫

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১৬

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১৭

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১৮

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৯

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

২০
X