কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি নারী-শিশুকে মুক্তি দিল ফিলিস্তিনিরা

ইসরায়েলি এক নারী ও তার দুই শিশুকে একটি বেড়ার পাশে রেখে আসেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি এক নারী ও তার দুই শিশুকে একটি বেড়ার পাশে রেখে আসেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

ইসরায়েলি এক নারী ও তার দুই শিশুকে মুক্তি দিয়েছে হামাস। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনটির সামরকি শাখা কাসেম ব্রিগেড। গতকাল বুধবার (১১ অক্টোবর) হামাসের এই ভিডিও সম্প্রচার করেছে আলজাজিরা।

আলজাজিরার প্রচারিত ভিডিওটি কিছুটা দূরে ও পেছন থেকে ধারণ করা। এ জন্য ওই নারী ‍ও শিশুর পরিচয় জানা যায়নি। তবে এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড বলেছে, ওই নারী একজন ইসরায়েলি নাগরিক। তিনি একজন সেটেলার। গত শনিবার সংঘাতের একপর্যায়ে তাকে দুই শিশুসহ বন্দি করা হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ওই তিন ইসরায়েলিকে একটি খোলা জায়গায় বেড়ার কাছে রেখে আসছেন। তিনি সম্ভব হামাসের সদস্য। বেড়াটি গাজা ও ইসরায়েলের সীমান্ত বেড়া হতে পারে।

তবে এই ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। এ ছাড়া এটাকে সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল।

গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলায় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া এবার ইসরায়েলের ভেতর ঢুকে প্রায় ১৫০ জনের মতো ইসরায়েলি সামরিক ও বেসামিরিক নাগরিককে বন্দি করেছে হামাস যোদ্ধারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X