কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

খোলা আকাশের নিচে বসবাস করছে লাখো ফিলিস্তিনি

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ছাড়া হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। তাদের অধিকাংশ খোলা আকাশের নিচে কিংবা পার্কে বসবাস করছেন। ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর জুলিয়েট তোমা বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রাণে বাঁচতে ছুটে চলেছেন ফিলিস্তিনিরা। বর্তমানে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ২০ লাখ। গত কয়েক দিনেই দক্ষিণ গাজার রাফাহ শহরে এক লাখের মতো মানুষ আশ্রয় গ্রহণ করেছেন।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ২১ হাজার ৬৭২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলায় নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় গ্রহণ করেন। তবে দক্ষিণ গাজাও নিরাপদ নয় বলেই জানিয়েছেন তারা।

সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, শহরটিতে শক্ত ঘাঁটি গেড়ে বসেছে হামাস।

রাফাহ শহর থেকে ইউএনআরডব্লিউএর গাজা শাখার পরিচালক টম হোয়াইট বিবিসিকে বলেছেন, ১০ লাখের বেশি মানুষ রাফাহ শহরে নিরাপত্তার প্রার্থনা করেছেন। এখানে কোনো জায়গা ফাঁকা নেই। সব জায়গায় মানুষ আশ্রয় নিয়েছেন।

জুলিয়েট তোমার মতো তিনিও বলেছেন, লাখ লাখ ফিলিস্তিনি মাত্র এক টুকরো প্লাস্টিক নিচে বিছিয়ে খোলা আকাশের নিচে রাতযাপন করছেন।

ইউএনআরডব্লিউএ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাজুড়ে ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খান ইউনিস ও অন্যান্য এলাকায় ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে প্রবেশ করছে।

খান ইউনিসের বাসিন্দারা ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র বন্দুক যুদ্ধের কথা জানিয়েছেন। নুসিরাত, মাগাজি ও আল-বুরেজে শরণার্থী শিবিরেও তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১০

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১১

ভাই হারালেন শোয়েব আখতার

১২

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৩

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৫

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১৬

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৭

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৯

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

২০
X