কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ছবি: সংগৃহীত
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। ছবি: সংগৃহীত

ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, ইরান আসলে আলি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করছে না।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘স্বৈরশাসক আলি খামেনির মৃত্যুতে ইরান শোক করছে না।’

তিনি আরও দাবি করেন, ইরান ক্ষোভে ফুঁসছে। তার ভাষায়, ‘ইরান শোক করছে ৮ ও ৯ জানুয়ারিতে খামেনি, গালিবাফ এবং তাদের হাতে নিহত ৪০ হাজারেরও বেশি ইরানি ছেলেমেয়ের জন্য।’

পাহলভি ওই সময় ইরানের একটি গণআন্দোলনের দমন অভিযানের কথা উল্লেখ করেন, যেখানে ব্যাপক প্রাণহানির অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ‘ইরানি জনগণের সম্পদ ব্যয় করে এই আয়োজন করা হচ্ছে, অথচ সেখানে কোনো গণতান্ত্রিক দেশের নেতা উপস্থিত হননি।’

নির্বাসিত এই যুবরাজ দাবি করেন, তেহরানে যা দেখা যাচ্ছে তা জাতীয় শোক নয়; বরং ‘ন্যায্য ক্ষোভ’। তার মতে, এই ক্ষোভ এবং ‘বীরত্বপূর্ণ প্রতিরোধ’ শেষ পর্যন্ত বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটাবে।

উল্লেখ্য, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে কেন্দ্র করে দেশটিতে উপস্থিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সাবেক সর্বোচ্চ এ নেতাকে শেষবিদায় জানাতে জড়ো হয়েছেন লাখ লাখ ইরানি নাগরিকও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১০

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১৪

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

১৫

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

১৬

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১৭

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১৮

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

১৯

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

২০
X