কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ছবি : সংগৃহীত
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার থেকে ইরান কখনো পিছু হটবে না বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

রোববার (০৫ জুলাই) তেহরানে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় জানাজার দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমির হাতামি বলেন, যারা এই অপরাধ করেছে, তারা জেনে রাখুক ইরানের জনগণ এবং আমরা কখনো ন্যায়বিচারের দাবি ও প্রতিশোধের অনুসন্ধান থেকে সরে আসব না। আমরা তাদের ছেড়ে দেব না। এটি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফল না পাওয়া পর্যন্ত আমরা এই পথেই থাকব।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজের কার্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় তার মেয়ে, জামাতা, পুত্রবধূ, ৪ বছরের নাতনি এবং ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন।

এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ইরানি কর্তৃপক্ষ বারবার বলেছে, খামেনির হত্যার চূড়ান্ত ও নির্ধারক প্রতিশোধ এখনো বাকি রয়েছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ তেহরানের মোসাল্লা প্রাঙ্গণে জড়ো হয়েছেন। তিন দিনের শোকযাত্রা শেষে বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

সূত্র : প্রেস টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

১০

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১১

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১২

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৩

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৫

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৬

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৭

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৮

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১৯

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

২০
X