শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরাকের পবিত্র নগরী নাজাফ থেকে ইরানের মাশহাদে নিয়ে যাওয়া হচ্ছে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, ইরান ও ইরাকে ছয় দিনব্যাপী চলা শেষকৃত্য অনুষ্ঠানের চূড়ান্ত ধাপ হিসেবে এই কফিন স্থানান্তর করা হচ্ছে। এর আগে নাজাফ ও কারবালাসহ দুই দেশের বিভিন্ন শহরে শোকানুষ্ঠান ও ধর্মীয় আচার পালিত হয়।

খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি জানান, জীবদ্দশায় খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের কাছে দাফন করা হয়। সেই ইচ্ছা অনুযায়ী আজ মাশহাদে তার দাফন সম্পন্ন হবে।

গত শুক্রবার থেকে খামেনির শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে খামেনি, তার এক মেয়ে ও তার ১৪ মাস বয়সী সন্তান, তার এক জামাতা এবং মোজতবার স্ত্রীর কফিন ইরানের কর্মকর্তা এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। সোমবারের বিশাল শোকযাত্রার আগে শনি ও রোববারও বড় আকারের অনুষ্ঠান হয়। এরপর ইরাকেও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল রাজপথে নেমে আসে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওইদিনই ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালালে বড় আকারের যুদ্ধ বেধে যায়। যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষতি হলেও টিকে যায় তাদের শাসন কাঠামো। গত মাসে একটি প্রাথমিক শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটলে হরমুজ প্রণালির মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নতুন প্রভাব খাটিয়ে নিজেদের বিজয় দাবি করে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১০

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১১

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১২

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৩

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৪

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X