কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সংঘাত ‘নতুন অঙ্গনে’ ছড়িয়ে পড়বে, ইরানের হুঁশিয়ারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলে সংঘাত নতুন অঙ্গনে ছড়িয়ে পড়বে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আক্রমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে যুদ্ধ নতুন নতুন ক্ষেত্রে বিস্তৃত হবে।

আক্রমিনিয়া আরও দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার একটি বড় অংশ এখনো প্রকাশ করা হয়নি। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ অব্যাহত থাকলে পরিস্থিতি অনুযায়ী ইরানের জবাব দেওয়া হবে, যা শত্রুর প্রত্যাশারও বাইরে যাবে এবং সংঘাতের নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

ইরানের এই বক্তব্য এমন এক সময় এলো, যখন অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে শত্রুপক্ষের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ দাবি করে তারা।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, বাহিনীর মহাকাশ বিভাগের পরিচালিত নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি গুলি করে নামানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটিকে প্রথমে শনাক্ত ও অনুসরণ করা হয়, এরপর আন্দিমেশক শহরের আকাশে সেটি ধ্বংস করা হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X