কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

নিহত মার্কিন সেনাদের শ্রদ্ধা জানিয়ে স্যালুট দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
নিহত মার্কিন সেনাদের শ্রদ্ধা জানিয়ে স্যালুট দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণের অনুষ্ঠানকে প্রেসিডেন্ট হিসেবে নিজের অন্যতম কঠিন দায়িত্ব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।

বুধবার (২২ জুলাই) নিহত সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ডোভার বিমানঘাঁটির উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই সফরের উদ্দেশ্য হলো দেশের জন্য প্রাণ দেওয়া সেনাদের প্রতি সম্মান জানানো।

তিনি বলেন, আমরা আমাদের বীরদের সম্মান জানাই। তারা সত্যিই মহান বীর। তারা সবাই দৃঢ়ভাবে বলেছিলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য এটি সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কিন্তু এটি করতেই হয়।

ডোভার বিমানঘাঁটিতে নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে কী বলবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি শুধু বলব, আমরা আপনাদের ভালোবাসি। আমরা আপনাদের সন্তানকে ভালোবাসি। তাদের কাছে তারা শুধু সেনা নয়, তাদের সন্তান। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই।

বুধবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা ৪ সেনার মধ্যে তিনজন জর্ডানে একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় নিহত হন। আরেকজন উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিহত হন।

সেনাদের মৃত্যুর পেছনের নির্দিষ্ট পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, ঘটনাটির তদন্ত চলছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে এর বড় মূল্য দিতে হবে। তারা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কালবেলা/আইএইচ/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X