কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ছয়টি জাহাজকে থামিয়ে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, জাহাজগুলো ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার না করে অন্য একটি রুট দিয়ে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা জানান, রোববার রাতে জাহাজগুলো বিকল্প পথে চলার চেষ্টা করলে আইআরজিসির নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। পরে জাহাজগুলোকে থামিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন একটি জাহাজকে ঘিরে একটি ঘটনার কথা জানিয়েছিল। তবে সে সময় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এরও আগে শনিবার আইআরজিসি জানায়, সতর্কতামূলক গুলি ছুড়ে তারা হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের চেষ্টা করা আরও চারটি জাহাজকে থামিয়ে দেয়।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এ কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আগের তুলনায় আরও কঠোর নজরদারির মধ্যে রয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X