কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১১:২৩ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

আল-আকসায় জুমার নামাজে মাত্র ৫ হাজার মুসল্লি

শুক্রবার পবিত্র আল-আকসা মসজিদে মাত্র ৫ হাজার মুমল্লি জুমার নামাজ আদায় করেছেন। ছবি : সংগৃহীত
শুক্রবার পবিত্র আল-আকসা মসজিদে মাত্র ৫ হাজার মুমল্লি জুমার নামাজ আদায় করেছেন। ছবি : সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে গতকাল শুক্রবার মাত্র পাঁচ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

জেরুজালেমের ওয়াকফ বিভাগের এক কর্মকর্তা আনাদোলুকে বলেছেন, টানা তিন সপ্তাহ ধরে আল-আকসায় ফিলিস্তিনিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ কারণে জুমার দিনও পবিত্র এই মসজিদ প্রাঙ্গণ খালিই ছিল। যদিও হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে গড়ে ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতেন।

এদিন শুধু জেরুজালেমের পরিচয়পত্র রয়েছে এমন বয়স্ক ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেয় ইসরায়েলি পুলিশ। অধিকৃত পূর্ব জেরুজালেমে বিশেষ করে পুরাতন শহর ও মসজিদমুখী সড়কে ব্যারিকেড স্থাপন করে রাখে ইসরায়েলি পুলিশ। এক প্রত্যক্ষদর্শী আনাদোলুকে বলেছেন, ইসরায়েলি পুলিশ জেরুজালেমকে একটি সামরিক ব্যারাকে পরিণত করেছে। এরপরও মসজিদে প্রবেশে বাধা দেওয়ায় ফিলিস্তিনি নাগরিক ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে দিন ইসরায়েলি হামলা চালিয়ে ১৪০০ জনের বেশি ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় জিম্মি করে নিয়ে আসে সংগঠনটি। এ হামলার কারণে ইসরায়েল ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে রেখেছে বলে জানিয়েছে আনাদোলু।

হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি নির্বিচারে বোমা হামলায় এখন পর্যন্ত গাজায় সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান চালাতে বেশ কয়েক দিন ধরে গাজা সীমান্তে হাজার হাজার সেনা ও রসদ জড়ো করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X