কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:২৫ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ছোড়া হয় ৪৫০ কেজির ক্ষেপণাস্ত্র

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি ইরানের ছোড়া বিশাল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : টাইমস অব ইসরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি ইরানের ছোড়া বিশাল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : টাইমস অব ইসরায়েল

ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলে হামলা হয়। গত শনিবারের হামলায় ইরান ৩০০-এর বেশি ড্রোন-ক্ষেপনাস্ত্র ব্যবহার করে। এগুলোর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও।

এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিশাল আকৃতির এ বোমার ওজন ৪৫০ কেজির কাছাকাছি। খবর আল জাজিরার।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও পাওয়া যাচ্ছে। এতে দেখা যায়, ভূপাতিত হওয়া বিশাল বোমাটির সামনে দাঁড়িয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি ইরানকে সময়মতো কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেন।

পরে সাংবাদিকরা বোমাটি ঘুরেফিরে দেখা এবং ভিডিও করার সুযোগ পান।

ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি মৃত সাগরে পড়ে। সেখান থেকে তা উদ্ধার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির কাছে আনা হয়। তবে ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি বা ছোড়া কি না সে বিষয়ে ইরান নিশ্চিত করেনি।

সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। গত শনিবার রাতের এ হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি।

এদিকে ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমানবাহিনী।

সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে তার দেশ। যদিও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১০

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১১

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৪

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৬

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৭

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৮

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৯

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

২০
X