কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু

ইসরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা। পুরোনো ছবি
ইসরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলা। পুরোনো ছবি

ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট। থামানোর কোনো উপায়ই যেন নেই। রোববার (২৪ নভেম্বর) ইসরায়েলের আকাশ এভাবেই লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এত এত রকেট ছোড়ায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সকাল সকাল প্রায় ৩০টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ছাড়া সব মিলিয়ে আড়াই শতাধিক ড্রোন ছোড়া হয়েছে।

লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী। অন্য ড্রোনকেও ভূপাতিত করার চেষ্টার কথা জানায় তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে, তা জানায়নি তেল আবিব।

সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহতও হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত অক্টোবর থেকে ইরান ও তার অন্যতম প্রক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে, ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত হানে এসব রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X