কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান

ইসরায়েলি বাহিনীর সেনা সমাবেশ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর সেনা সমাবেশ। ছবি : সংগৃহীত

লেবাননে সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির পর তা কার্যকর হয়েছে। এরপর ভাষণ দিয়েছেন দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। এ সময় তিনি হিজবুল্লাহর বিজয় ঘোষণা করেন।

শনিবার (৩০ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর প্রধান বলেন, এটি আমাদের বিজয়। ২০০৬ সালের তুলনায় অনেক বড় এ বিজয়।

তিনি বলেন, যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন। তবে আসলে কী ঘটতে যাচ্ছে আর জনগণ কীভাবে বিষয়গুলো নেবে, সেটি দেখার জন্য তিনি এই দেরি করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলেছে। তারা লেবাননের নাগরিকদের ওপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে মারাকোভা ট্যাংক হামলা চালিয়েছে।

বক্তৃতায় তিনি বলেন, তার দল লেবাননের রাজনৈতিক জীবনে -রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে।

এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে।

নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

চুক্তি অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপরপ্রান্তে সরে যাবে। এ ছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না।

নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেলআবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X